বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
  • ৫৮৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, বিএনপি সমর্থিত নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, শিল্পপতি এস কে ইফতেখারুল গণি খায়রু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন ও আফসার আহমদ। আগামী ২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই আগামীকাল শুক্রবার, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষে সময় ৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ ডিসেম্বর। উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ১শ ২৫ জন। উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যু হয়। ফলে মেয়র পদটি শূন্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com