বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের মিলনগঞ্জ বাজারে ডাকাতি লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪
  • ৬৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির মিলনগঞ্জ বাজারে রবিবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা  এক ষ্টেশনারী দোকানের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যবসায়ীর হাত পা বেঁেধ নগদ ৩০ হাজার টাকা, ২ টি বিদেশী মোবাইল ফোনসহ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজাররের ষ্টেশনারী ব্যবসায়ী মোঃ সোহাগ আহমদের দোকানের দরজার ছিটকারী ভেঙ্গে ৫/৬ জন ডাকাত ভেতরে প্রবেশ করে ওই ব্যবসায়ীর হাত পা বেঁধে তার গলায় চাকু ধরে ক্যাশ এর ছাবি নিয়ে নগদ ৩০ হাজার টাকা, ২টি বিদেশী মোবাইল ফোন, সিগারেটসহ বিভিন্ন ধরনের প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় ওই ব্যবসায়ীর ঘরের বাহিরে তালা লাগিয়ে চলে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ব্যবসায়ী সোহাগ শোর চিৎকার দিলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এস তাকে উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com