বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রীর জনসভাস্থল নিউ ফিল্ডে চলছে সাজানোর কাজ

  • আপডেট টাইম শনিবার, ২২ নভেম্বর, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২৯ নভেম্বর দুপুরে হবিগঞ্জে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল হিসাবে নিউফিল্ডকে চূড়ান্ত করার পর এখন চলছে পুরোদমে প্রস্তুতির কাজ। গতকাল সকাল থেকে এস্কাভেটার ও রোলার দিয়ে চলে মাঠ প্রস্তুতির কাজ। মাঠের বিভিন্ন গর্ত ও উচু নিচু স্থান ভরাট করতে ফেলা হচ্ছে মাটি। বাইপাস সড়ক থেকে মাঠে প্রবেশ করতে তৈরি করা হচ্ছে বিকল্প সড়ক।
গতকাল দুপুরে সভাস্থল নিউফিল্ডে কাজের অগ্রগতি দেখতে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে মাঠে যান হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি এডভোকেট মোঃ আবু জাহির। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট আব্দুল আওয়াল দুদু, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি সফিকুজ্জামান হিরাজ ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com