শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শহরে টমটম রিক্সা মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে দুই শিশুসহ আহত ৫

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম মোটর সাইকেল ও রিক্সার ত্রিমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৫জন আহত হয়েছে। এ ছাড়া টমটম ও রিক্সা ও মোটর সাইকেলের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে শহরের বাণিজ্যিক এলাকায় বিশ্ববার্তার সামনে মুল সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি টমটম (নং-১৩০) দুইজন শিশু যাত্রীকে নিয়ে চৌধুরী বাজার থেকে শায়েস্তানগরের দিকে যাচ্ছিল। বিশ্ববার্তার সামনে পৌছুলে সামনের আরেকটি টমটমকে অভারটেক করার সময় একটি রিক্সার সাথে ওই টমটমের ধাক্কা লাগে। এ সময় বিপরীত একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে টমটমটি উল্টে যায় এবং দুই মোটর সাইকেল আরোহী ছিটেক পড়ে। এদিকে উল্টে যাওয়া টমটমের ভেতরে আটকে থাকা দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অদক্ষ ও কম বয়সী টমটম চালকের কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের মধ্যে আলমপুর গ্রামের রওশন আলী (৫৫), মোটর সাইকেল আরোহী শ্যামলী এলাকার আবুল কালাম ও পারভেজসহ নোয়াবাদ এলাকার দুই শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com