শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে সিএনজি-মাইক্রো সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন। গতকাল বিকেল ৪টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের  সালামতপুর তিন তালাব নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত প্রবাসী হচ্ছেন-বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের জোসেফ (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-যাত্রীবাহী সিএনজিটি আউশকান্দি থেকে নবীগঞ্জ আসছিল। ওই সিএনজিটি নবীগঞ্জ শহরতলীর সালামতপুর গ্রামের তিন তালাব নামক স্থানে পৌছুলে বিপরীতমুখি একটি মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়  জোসেফের মৃত্যু ঘটে। অপর আহত পৌর এলাকার পিরিজপুর গ্রামের জব্বান মিয়ার পুত্র শহিদ (৪২), খালেদ হাসান (৪০), হবিগঞ্জ নাগুড়া এলাকার প্রপুল্ল দাশের পুত্র সন্তোষ দাশ (২২)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com