মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে ছিনতাইকারীর কবলে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন আখতার

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
  • ৫২৫ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন আখতার মিয়া (৩০) নামে এক ব্যক্তি। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত আখতারকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের খুশু মিয়ার পুত্র আখতার তার আত্মীয়ের পাঠানো ৫০ হাজার টাকা গতকাল হবিগঞ্জ ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে। সন্ধ্যায় তিনি যাত্রীবাহি সিএনজি যোগে হবিগঞ্জ থেকে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। সিএনজিটি লাখাই উপজেলার ভাদিকারার নিকট মুড়িয়াউক সড়কের নিকট পৌছামাত্র সিএনজিতে অবস্থারত যাত্রীবেশী ৪ ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা আখতারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ পর্যায়ে তার নিকট থেকে ৫০ হাজার টাকা মোবাইল হাতিয়ে নেয়। পরে আখতারকে রাস্তার পাশে ফেলে সিএনজি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আখতারের শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com