মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের ওসমানী রোডে বিরোধপূর্ণ ভূমিতে নির্মিত ঘরের চাবি এমপির নিকট হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ওসমানী রোড চৌমুহনীতে মধ্য রাতে শালিসের জিম্মায় থাকা বিরোধীয় ভুমিতে ঘর নির্মাণের ঘটনায় শালিস বোর্ড ও সুশীল সমাবেশের দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম গত সোমবার শেষ হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যে পুলিশ কর্তৃক বিরোধীয় ভুমির উপর নির্মিত ঘরের ছালের টিন খুলে চাবিটি বোর্ড প্রধান এমএ মুনিম চৌধুরী বাবু এমপি’র হাতে দেয়ার আল্টিমেটাম দেন। একটি সুত্র জানায়, শেখ সাইদুর ঘরের চাবিটি এমপি মুনিম চৌধুরী বাবু কাছে হন্তান্তর করেছে। ফলে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আগামী ১৭ নভেম্বর শালিস বোর্ডের সভা আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, নবীগঞ্জ শহরের ওসমানী রোড চৌমুহনীতে এক খন্ড ভুমির মালিকানা ও দখল বেদখল নিয়ে আনমনু গ্রামের আব্দুস শহীদ সাহিদ মিয়া ও চরগাওঁ গ্রামের শেখ মনর মিয়ার ছেলে আমেরিকা প্রবাসী শেখ সাইদুর এর মধ্যে বিরোধ দেখা দেয়। উভয় পক্ষের মধ্যে দখল-বেদখল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত জেগে পাহাড়া দিতেন উভয় পক্ষ। এ অবস্থায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের উদ্যোগে একটি শালিস বসে। এতে স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুসহ নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর সভার কাউন্সিলরবৃন্দ, সুশীল সমাজ ও বিশিষ্ট মুরুব্বীয়ানদের উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উক্ত শালিসানগণ এমপি এম এ মুনিম চৌধুরী বাবুকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট একটি শালিসি বোর্ড গঠন করেন। গত ২ নভেম্বর ছিল শালিস বোর্ডের বসার নির্ধারিত তারিখ। কিন্তু হরতালসহ নেতৃবৃন্দের বিভিন্ন অসুবিধার কারণে তা বর্ধিত করে ৭ নভেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু গত ২ নভেম্বর শেখ সাইদুর লোকজন নিয়ে শালিসের জিম্মায় দেয়া তালাবদ্ধ ঘরে টিন তোলার প্রস্তুতি নেয়। খবর পেয়ে রাত ১০ টার দিকে আব্দুস শহীদ সাহিদ মিয়া তার লোকজন নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন। রাত পৌনে ১ টার দিকে সাহিদ মিয়াকে নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী ডেকে থানায় নেন। সাহিদ মিয়া থানায় যাবার পর ওসিকে না পেয়ে বের হয়ে আসতে চাইলে পুলিশ বারণ করে। রাত ২ টার দিকে একদল পুলিশ গিয়ে সাহিদ মিয়ার লোকজনদের ওই চৌমুহনী এলাকা থেকে বিতারিত করে দেয়। এই সুযোগে শেখ সাইদুর লোকজন নিয়ে মধ্য রাতে বিরোধীয় ভুমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। এ সময় সাহিদ মিয়া ও শেখ সাইদুরের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে থানায় ডেকে নিয়ে পুলিশ সাহিদ মিয়াকে আটক করে পর দিন ১৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করলে সাহিদ মিয়ার লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ খবর পেয়ে শালিসের নেতৃবৃন্দ পরিস্থিতি সামাল দিয়ে জরুরী বৈঠকে বসেন। এদিকে ৮ নভেম্বর সাহিদ মিয়ার উপর পুলিশের অন্যায় আচরণের প্রতিবাদে সুশীল সমাজের ব্যানারে স্থানীয় নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। ওই সমাবেশ থেকে ২৪ ঘন্টার মধ্যে ঘরের ছালের টিন খুলে শলিশ প্রধানের নিকট চাবি হস্তান্তরের আল্টিমেটাম দেয়া হয়। উক্ত আল্টিমেটামের এক দিন পর শালিস বোর্ডের প্রধান এমপি বাবু চৌধুরীর হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com