শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে গাছ থেকে পড়ে শিশু আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার দরবেশপুর গ্রামের কছির মিয়ার শিশু পুত্র আলফু মিয়া (৭) গতকাল বুধবার বিকালে বাড়ির একটি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়ার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার ঘন্টাখানেক পর তার জ্ঞান ফিরে আসে। কতর্ব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করলে অর্থের অভাবে অভিভাবকরা তাকে নিতে অক্ষম হওয়ায় সেখানেই ভর্তি করা হয়েছে। তবে সে মেরুদন্ডে প্রচন্ড আঘাত পেয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এলাকাবাসী জানান, এত উচুঁ গাছ থেকে পা-পিছলে পড়ার পর অনেকেই মনে করেছিল সে বাচঁবে না। তবে হাসপাতাল নিয়ে আসার পর তার জ্ঞান ফিরে আসায় মায়ের আর্তনাত কিছুটা ম্লান হয়েছে। তবে ছেলে চিকিৎসা নিয়ে চিন্তিত এই হতদরিদ্র পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com