বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

কোনো ষড়যন্ত্রই আমাকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকারের মাধ্যমে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াগাওয়ে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে লাইন নির্মাণ করে ৯৭টি পরিবারে বিদ্যুতের আলো পৌছে দিয়েছি। এতে শেষ নয় এ এলাকায় শহীদ মিনার নিমার্ণসহ রাস্তাঘাটের উন্নয়ন করে দিব। তার সাথে মসজিদ, মাদ্রাসা, মক্তবসহ সার্বিক উন্নয়নের লক্ষে আমি কাজ করছি। আমি শুধু নোয়াগাও নয় বিভিন্ন এলাকার উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। জনসাধারণের পাশে সব সময় আছি থাকব। কোনো ষড়যন্ত্রই আমাকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না। পর্যায়ক্রমে সকলস্থানে উন্নয়ন পৌছানোর চেষ্টা করছি। তাতে করে জনসাধারণ উপকৃত হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে বাহুবল, নবীগঞ্জসহ বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, নলকূপ বসানো ছাড়াও নানা ক্ষেত্রে বরাদ্দ এনে উন্নয়ন করছি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি।
গতকাল সোমবার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোঃ আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, হপবিস এর ডেপুটি জেনারের ম্যানেজার দিলীপ চন্দ্র সরকার, এজিএম এমএস মুক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন আহমেদ লিয়াকত, ফিরোজ খান, প্রেসক্লাব সেক্রেটারী শামছুদ্দিন আহমেদ প্রমুখ।
সভার শুরুতে এমপি কেয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করা হয়। দেয়া হয় ক্রেষ্ট উপহার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com