মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের রাজনগরে সেনা সদস্যের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগরে এক সেনা সদস্যের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে তার চাচাতো ভাই বাদী হয়ে সেনা সদস্য মোঃ তাজুল ইসলাম ও তার ভাই হাবিবুর রহমান হবিকে আসামী করে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার রাজনগর বাইপাস সংলগ্ন মো: সিরাজুল ইসলামের ভোগদখলে থাকা কিছু ভূমির মূল্য বৃদ্ধি পাওয়ায় তার ভাই মৃত নূরুল ইসলামের ছেলে সেনা সদস্য তাজুল ইসলাম ও হাবিবুর রহমান হবি দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। যে কোন সময় তারা সিরাজুল ইসলামের স্বত্বদখলীয় জায়গা দখল করে নিতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সিরাজুল ইসলামের ছেলে মামলার বাদী সফিকুল ইসলাম জানায়, আমাদের পরিবারের সবাই ধার্মিক মনোভাবের। আমরা ছোটবেলা থেকেই মাদ্রাসায় লেখাপড়া করেছি। বিবাদীগন আমাদের সরলতার সুযোগে আমাদের জমি দখল করার পায়তারা করছে। মামলায় উল্লেখিত প্রধান আসামী তাজুল ইসলাম সেনা বাহিনীতে চাকুরি করার সুযোগে ছুটিতে বাড়িতে আসলে ওই ভূমি দখল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এব্যাপারে সফিকুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যাহার নং ১০২৬/১৪ইং। পরে আদালত হবিগঞ্জ সহকারি কমিশনার (ভূমিকে) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন এবং আইন শৃংখলা বজায় রাখার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে হবিগঞ্জ সদর থানার এএসআই নাঈম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার রায় হওয়ার আগ পর্যন্ত নালিশীয় ভূমিতে কোনরূপ দখল জোরদস্তি না করার জন্য বিবাদীগনকে আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com