বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে র‌্যাবের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪
  • ৭০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের সুলতানশী গ্রামের মৃত সুলতান উল্লার পুত্র শাহ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সানাউল ইসলাম, এএনএএ স্কোয়াড্রন লিডার মোছাব্বির, পিসি তাহের, এবি ফারুক ও এনএবি কামালকে আসামি করা হয়েছে। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়- গত ৪ নভেম্বর সুলতানশী গ্রামের রফিক উল্লার ছেলে দ্বীন ইসলামকে ধরে নিয়ে যায় র‌্যাব ৯ এর কর্মকর্তারা। পরে তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের পর দ্বীন ইসলামকে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে র‌্যাব। দ্বীন ইসলামের বাবা মামলার বাদী শাহ আলম দাবি করেন, দ্বীন ইসলামের বিরুদ্ধে কোথাও কোনো মামলা নেই। তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে র‌্যাব। চাঁদা না দেয়ায় এ নির্যাতন করা হয়। বর্তমানে দ্বীন ইসলাম হবিগঞ্জ কারাগারে বন্দী অবস্থায় আছে। দ্বীন ইসলামকে নির্যাতনের প্রতিবাদে বুধবার শহরে বিক্ষোভ মিছিল করে সুলতানশী এলাকার শতশত মানুষ। এ ব্যাপারে র‌্যাব-৯ এর এএনএএ স্কোয়াড্রন লিডার মোছাব্বির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি কমান্ডিং অফিসার দেখছেন। তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করবেন না। কমান্ডিং অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
দিনের শুরুতে মামলা দায়ের করা হলে বিকেলে জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম ৭ কার্য দিবসের মধ্যে নির্যাতনের শিকার দ্বীন ইসলামের চিকিৎসার যাবতীয় কাগজ পত্র দাখিল করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com