বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি মুনিম চৌধুরী’র সাথে তাজিয়া মুবাশ্বিরিয়া আলীম মাদ্রাসা গভর্ণিং বডির মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র সাথে নবীগঞ্জ উপজেলার বাউশা ইউপির ধুলচাতল-তাজিয়া মুবাশ্বিরিয়া আলীম মাদ্রাসার গভর্ণিং বডির নব-নির্বাচিত সদস্যবৃন্দ মতবিনিময় সভায় মিলিত হন। গত বুধবার বিকালে এমপি’র বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-বাউশা ইউপির চেয়ারম্যান আনোয়ারুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ ইলিয়াছ উদ্দীন ভূঁইয়া, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন চৌধুরী, গভর্ণিং বডির নব-নির্বাচিত সদস্যবৃন্দ আলেখ মিয়া, মনসুর আলম চৌধুরী, বাছিত মিয়া, বশর মিয়া, দাতা সদস্য লাল মিয়া। মাদ্রাসার উন্নয়নে এমপি’র সার্বিক সহযোগীতা চান গভর্ণিং বডির সদস্যবৃন্দ। এ সময় এমপি এম এ মুনিম চৌধুরী বাবু তাঁর বক্তব্যে শিক্ষার মানউন্নয়ন ও মাদ্রাসার সার্বিক কল্যাণে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com