সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজ মঙ্গলবার পবিত্র আশুরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

আজ মঙ্গলবার ১০ মহররম, পবিত্র আশুরা। ১৩৭৪ বছর আগে ৬১ হিজরির এই দিনে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা বা ট্র্যাজেডি। আশুরা উপলক্ষে নানা আয়োজনে আনুষ্ঠানিকতা পালন করছে মুসলমানরা। এ উপলক্ষ্যে রাজধানীর হোসনি দালান ইমামবাড়ায় চলছে জেয়ারত, মানত, ধর্মীয় পুস্তকের প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান।
ইরাকের কারবালায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর প্রায় ১০০ জন সঙ্গী মৃত্যু ও রক্তের সাগরে ভেসে ইসলামকে দিয়ে গেছেন শাহাদতের সংস্কৃতির বাস্তব শিক্ষা। কারবালার এ বিপ্লব আধুনিক যুগে সংঘটিত ইরানের ইসলামী বিপ্লবসহ যুগে যুগে সব মহতী বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছে।
কারবালা প্রান্তরে ইমাম হেসেন ও তার পরিবারের সদস্যদের নিদারুণ কষ্টের স্মৃতিবিজড়িত মহররম মাস বিশেষ করে মহররমের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত শোক আর মাতমের দিন। দিনের বেলা, শোকার্ত অনুসারীরা মিছিল আর মর্সিয়ার সুরে স্মরণ করেন কারবালার সেই ঘটনা।
মূল মিছিলের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হবে এ পর্ব। মহররম ১০ তারিখের মূল মিছিলের জন্য মিছিলের আগেভাগেই নিয়ে রাখা হয়েছে প্রায় সব প্রস্তুতি। অনেকে আবার মহড়া সেরে নিচ্ছে মিছিলের অনুকরণে।
সংশ্লিষ্টরা জানান, লোক সমাগমকে কেন্দ্র করে প্রতিবছরের মত এবারও বসেছে মেলা। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com