বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও এর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক জালিয়াতির মাধ্যমে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগ দেয়া হয়েছে। চাকুরীকালে ভূয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাল জাতীয় পরিচয়পত্র প্রদান করেন নিয়োগপ্রাপ্ত দপ্তরী অরবিন্দু চন্দ্র দাশ। এ অভিযোগ এনে উক্ত নিয়োগাদেশ অবৈধ ঘোষণা চেয়ে গতকাল সোমবার হবিগঞ্জের সহকারী জজ আদালত (বাহুবল)-এ একটি সত্ত্ব মামলা দায়ের করেছেন স্থানীয় হোসেনপুর গ্রামের রানু চন্দ্র দাস-এর পুত্র রুবেল চন্দ্র দাস। তিনি ওই মামলায় অরবিন্দু চন্দ্র দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, নিয়োগ কমিটির সদস্য, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার, হিসাব রক্ষণ অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদীভূক্ত করেছেন। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন এডভোকেট রাজীব কুমার দেব তাপস। সূত্র জানায়, বাহুবল উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিং-এর মাধ্যমে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগের জন্য বিগত ২০১২ সনের ৯ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ আলোকে ওই পদে নিয়োগ লাভের আশায় স্থানীয় হোসেনপুর গ্রামের অরবিন্দু চন্দ্র দাশ, রুবেল চন্দ্র দাশ ও অচিন্ত চন্দ্র দাশ সহ ৫ জন আবেদন করে। পরবর্তীতে বিদ্যালয়ের নিয়োগ কমিটি বৈধ ৪ প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় ডাকা হয়। এতে রুবেল চন্দ্র দাস ১ম স্থান লাভ করেন। এ অবস্থায় তার নিকট ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় বিগত বছরের ৯ জুন উপজেলা শিক্ষা অফিসে পূনরায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায়ও রুবেল প্রথম স্থান অধিকার করলেও নিয়োগ কমিটির লোকজন অবৈধ সুবিধা প্রাপ্তির মাধ্যমে অরবিন্দু চন্দ্র দাশকে প্রথম স্থান অধিকারী দেখিয়ে নিয়োগের জন্য সুপারিশ করলে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে রুবেল চন্দ্র দাস উক্ত পদে নিয়োগ প্রাপ্ত অরবিন্দু চন্দ্র দাশ-এর দাখিলকৃত স্কুল সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের কপি উত্তোলন করেন। স্কুল সার্টিফিকেটের কপিটি নিয়ে ¯’ানীয় ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি জানান এটি ভূয়া সনদপত্র। এছাড়া দাখিলকৃত জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে দেখা যায় আইডি নং ও জন্ম তারিখ নেই। এ অবস্থায় গতকাল সোমবার রুবেল চন্দ্র দাস বাদী হয়ে হবিগঞ্জের সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com