বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের ঘাটিয়া বাজারে দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত, টাকা লুট

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ৭৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় ২জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। জানা যায়, কামড়াপুর গ্রামের মৃত আব্দুল মালেক এর পুত্র রিপন মিয়া সাইকেল চড়ে বাড়ীতে যাওয়ার পথে ঘাটিয়া বাজারের বন্ধু সিট ঘরের সামনে থেকে কয়েকজন দুর্বৃত্ত রিপনকে দাড়াতে বলে এমতাবস্থায় বন্ধু সিট ঘরের কর্মচারী আলমপুর গ্রামের সাইদুর সহ ১০ জন দুর্বৃত্ত তাকে বেদম প্রহার করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এমতাবস্থায় কামড়াপুরের ফার্ণিচার ব্যবসায়ী নজরুল মিয়া ঘটনাস্থলে গিয়ে বন্ধু সিট ঘরের মালিক মির্জাপুর গ্রামের মৃত রহমান মিয়ার পুত্র আলিম মিয়াকে বিষয়টি জানার জন্য জিজ্ঞেস করলে তার উপরও আক্রমন চালায় ও তার কাছ থেকে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে কামড়াপুর ও আলমপুরের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com