বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে জনসভায় এডঃ আবু জাহির এমপি ॥ কোন সরকারের আমলেই এত উন্নয়ন আর হয় নাই

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০১৪
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, সরকার গ্রামীন অবকাঠামোতে বিশেষ নজর দিয়েছে। যাতে গ্রামীন জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়ন করা যায়। সরকার মানুষের উন্নয়নে এবং মৌলিক অধিকার পূরণে অঙ্গিকার বদ্ধ। তিনি বলেন এ সরকারের আমলে জনগণ শান্তিতে বাস করতে পারে। সরকারের আপ্রান চেষ্টায় বিদ্যুৎতের উন্নয়ন, সারের সহজ লভ্যতার কারনে কৃষকের ফসল ফলাতে আর অসুবিধা হয় না, বিনামূল্যে প্রতিটি ছাত্র/ছাত্রীর হাতে তোলে দিচ্ছে নতুন বই। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলেই এমন উন্নয়ন আর হয় নাই। সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়েছে। তিনি আরও বলেন যুদ্ধাপরাধীদের বাঁচাতে অহেতুক আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলায় এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল শুক্রবার বিকালে লাখাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বটতলা বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্দা মোর্শদ কামাল চৌধুরী, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাস্টার এম এ মতিন, কৃষকলীগের আহব্বায়ক শাহ রেজাউদ্দিন দুলদুল, যুবলীগ সভাপতি এনামুল হক মামুন, মুক্তিযোদ্দা প্রজন্মলীগ আহব্বায়ক হারুনুর রশিদ হারুন, হাজী মোবারক হুসেন, মহিবুর রহমান, রফিকুল ইসলাম বাবলু প্রমূখ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ এর সভাপত্বিতে ও যুবলীগনেতা মনির মোল্লার পরিচালনায় উক্ত সভা অনষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com