বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জনগণের উন্নয়নের জন্যই আমাকে এমপি করা হয়েছে

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন-জনগণের উন্নয়নের জন্যই আমাকে এমপি করা হয়েছে। যে সব স্থান উন্নয়ন বঞ্চিত রয়েছে আমি এসব স্থানের উন্নয়নের চেষ্টা করব। তিনি বলেন, আমি এমপি হয়েই উন্নয়ন কাজের জন্য বরাদ্দ এনে জনস্বার্থে কাজ করছি।
গতকাল বাহুবল উপজেলার বড়গাঁও দক্ষিণপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সেলিম মিয়ার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, প্রভাষক আফতাব উদ্দিন, আলাউর রহমান চৌধুরী, মাওঃ আব্দুল হাসিম, অমিরন চন্দ্র দেব, ইউনিয়ন সভাপতি শাহেদ চৌধুরী, ফরিদ চৌধুরী, আবদালুর রহমান প্রমুখ।
গ্রামবাসীর উদ্দেশ্যে তিনি বলেন-বাহুবল উপজেলার বড়গাঁওয়ে বিদ্যুত সরবরাহ এবং রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব। সভার শুরুতে এমপি কেয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com