বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ‘দুস্থ শিশু সংস্থা’র উদ্যোগে গরীব শিশুর মাঝে স্বাস্থ্য উপকরন বিতরন

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০১৪
  • ৬৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অরাজনৈতিক সংগঠন ‘দুস্থ শিশু সংস্থা’র উদ্যোগে ৫০ জন দুস্থ শিশুর মাঝে স্বাস্থ্য উপকরন বিতরন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ডাঃ বিসি পালের সভাপতিত্বের ওই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও ss-2সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসাসিয়েশনের সভাপতি চ্যানেল আই’র জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি শাহ ফকরুজ্জান ও যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি লিডার এনাম হোসেন, সাংবাদিক আকরাম হোসেন প্রমুখ। বক্তব্য রাখেন, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সভাপিত নুরুল আমিন, রাজনৈতিক কর্মী মীর সিরাজ, ইউপি সদস্য সোহেল কালাম চৌধুরী, জীবন বীমা কর্মকর্তা রাজিব দেব রায়, শিক্ষক স্বপন দেব রায়, সমাজ সেবক হাছান আলী, বিশ্ব বিদ্যালয় ছাত্র স্বন্ধীপ পাল, অনিক দেব রায়, প্রনয় পাল, শিবলী আনছারী, মোশাহিদ উদ্দিন, ব্যবসায়ী রাজিব দেব, শাকিল চৌধুরী, স্বপন সাই প্রমুখ। প্রবাসি আসাদ ঠাকুরের অর্থায়নে ‘দুস্থ শিশু সংস্থা’ এলাকার গরীব শিশুদের মাঝে ২০০৫ সাল থেকে নতুন পোষাক, খাদ্য, শিক্ষা উপকরন বিতরন, গরীব মেধাবী ছাত্র/ছাত্রীকে বিনা বেতনে কোচিং দেয়াসহ নানা বিষয়ে সহায়তা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com