শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবল মডেল প্রেসক্লাবের নির্বাচন আজ ॥ ১০ পদে লড়ছেন ১৮ প্রার্থী

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪
  • ৭৫৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল প্রেসক্লাব এর কার্যকরী পরিষদ ২০১৪-১৫ নির্বাচন আজ। ক্লাব কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি ও দু’সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ব্যালট যুদ্ধে অবতির্ণ হয়েছেন ১০ পদে ১৮ প্রার্থী। ৪৩ জন সদস্য এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী এস এম ফারুক ইমাম। এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি এতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ নূরুল ইসলাম মনি।
বাহুবল মডেল প্রেসক্লাব কার্যকরী পরিষদ ২০১৪-১৫ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গত ২২ অক্টোবর তফসিল ঘোষণা করে। তফসিল মোতাবেক সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর ও সহ-সভাপতির ২টি পদে মোঃ নূরুল আমীন ও মাওলানা মোস্তফা কামাল মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, আব্দুল মজিদ শেখ ও জালাল উদ্দিন। যুগ্ম সম্পাদকের ২টি পদে বর্তমান যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান জুয়েল, এফ আর হারিছ ও আজিজুল হক সানু। অর্থ-দপ্তর সম্পাদক পদে এম এ মজিদ তালুকদার ও মঈনুল ইসলাম। প্রচার সম্পাদক পদে আজিজুল হক সেলিম ও দিদার এলাহী সাজু। সাহিত্য-প্রকাশনা সম্পাদক এম সেলিম আহমদ আখনজী ও কাজী মাহমুদুল হক সুজন। ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক ফয়ছল আহমেদ চৌধুরী তাইনুছ ও আব্দুল কাইয়ূম জাকী এবং নির্বাহী সদস্যের ৩টি পদে লড়ছেন সাজিদুর রহমান, সিদ্দিকুর রহমান মাসুম, ইসমাইল মাহমুদ ফিরোজ ও মোঃ নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com