শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে রূপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে রূপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উক্ত ফাউন্ডেশন এর উদ্বোধন ও ১দিনের কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। রূপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশন উপজেলা শাখার ব্যবস্থাপক আলহাজ্ব হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সেলিম আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, রূপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশন এর সিলেট বিভাগের সমন্বয়কারী আরিফ আহমেদ বিপ্লব, ট্রেইনার গোলাম মর্তুজা, জেলা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার ১৫জন সুপারভাইজার ও ১৩৫ জন মাঠকর্মী অংশ গ্রহন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ বলেন, বানিয়াচংবাসীর উন্নয়নকল্পে যে কোন মহতী উদ্যোগে উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com