মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪
  • ৬২৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর দিয়ে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-সোমবার বিকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে হালুয়াপাড়া গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে আলী হোসেনের ট্রাক্টরসহ দুটি ট্রাক্টর আটক করে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুধ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমান করেন। অপর ট্রাক্টরের মালিক খুজে না পাওয়ায় তা থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com