রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা হবিগঞ্জ সদরে পাট ও বস্ত্র সচিব শরফ উদ্দীন চৌধুরী ইকবালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সুতাং নদী-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের সেবা করেই মন জয় করতে চাই-এমপি ফয়সল জাতীয় কৃষক শক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনিত হলেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নবীগঞ্জে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থা কমিটি গঠন ॥ আলমগীর সভাপতি ও আলাউদ্দিন সম্পাদক শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সদস্য হলেন হবিগঞ্জের খেলোয়াড় মকসুদুর রহমান উজ্জলউজ্জল

বাহুবলে আব্দুল্লাহ হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খুজারগাঁও এলাকায় প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) হত্যা মামলার এক পলাতক আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. বিল্লাল মিয়া (২৪) বাহুবল উপজেলার খুজারগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।
র‌্যাব জানায়, গত ৪ জুলাই সন্ধ্যায় খুজারগাঁও মসজিদে মাগরিবের নামাজ শেষে মোহাম্মদ আব্দুল্লাহ ও তার দুই ভাই বাড়ি ফেরার পথে মসজিদের দক্ষিণ পাশে সড়কে একদল ব্যক্তি তাদের পথরোধ করে। পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আব্দুল্লাহ ও তার দুই ভাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৯ জুলাই বাহুবল মডেল থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-১১-এর সিপিএসসি, নরসিংদীর যৌথ দল গতকাল শনিবার ভোর সাড়ে ৪টায় নরসিংদী সদর মডেল থানাধীন পৌরসভা অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com