বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ২৫ লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল। কিন্তু নামের সঙ্গে “আধুনিক” শব্দটি থাকলেও বাস্তবে হাসপাতালটির সেবার মান নিয়ে রয়েছে ব্যাপক অভিযোগ। দালাল চক্রের দৌরাত্ম্য রোগীদের দুর্ভোগ যেন হাসপাতালটির নিত্যদিনের চিত্র।
জেলার বিভিন্ন উপজেলার অধিকাংশ রোগীকেই সদর আধুনিক হাসপাতালে রেফার করা হয়। ফলে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে এখানে আসেন। কিন্তু হাসপাতালে এসেই তাদেরকে পড়তে হয় দালালের খপ্পড়ে।
জানা গেছে, হাসপাতালটি প্রথমে ১০০ শয্যা নিয়ে নির্মিত হলেও পরে এটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতালের পাশেই রয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আর এ সুযোগে দালালরা রোগীদের প্রলোভন দিয়ে নিয়ে যায় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে। সেখানে নেয়ার পর মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। হবিগঞ্জ সদর হাসপাতালে দালাল চক্রের উপদ্রব আগের তুলনায় আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ কমিটি গঠন করলেও তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দালালরা হাসপাতালের গেট ও বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নিয়ে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বাইরে বেসরকারি কিনিক ও হাসপাতালে নিয়ে যাচ্ছে। এতে সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com