বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

শায়েস্তাগঞ্জে সুতাং নদী-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন নদী ও ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রভাবশালী একটি চক্র প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীর তীর, বাঁধ ও সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, খোয়াই নদী, সুতাং নদীসহ উপজেলার বিভিন্ন নদী ও ছড়ায় প্রতিদিন ড্রেজার ও এক্সেভেটর দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। পরে ট্রাক্টর, লরি ও অন্যান্য যানবাহনে করে এসব বালু বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকিও বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সুতাং নদী থেকে প্রভাবশালী কয়েকজনের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। দিন-রাত অব্যাহত এ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে ভারী যন্ত্রপাতি। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের নজরের সামনেই এসব কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বালু ব্যবসায়ী দাবি করেন, সংশ্লিষ্ট কর্তপক্ষকে “ম্যানেজ” করেই তারা এ ব্যবসা পরিচালনা করছেন। যদিও তাদের এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু জরিমানা আদায় করা হলেও তা মূলত লোক দেখানো। অভিযানের কয়েকদিন পরই আগের মতো আবার শুরু হয় অবৈধ বালু উত্তোলন। ফলে স্থায়ীভাবে এ অবৈধ কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, অব্যাহত বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ গভীর হয়ে যাচ্ছে এবং সেতুগুলোর ভিত্তি ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে রেলসেতু ও গুরুত্বপূর্ণ সড়ক সেতুগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের ধসের ঘটনা ঘটতে পারে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, নদীতে ড্রেজার ও এক্সেভেটর ব্যবহার বন্ধ এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com