বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থা কমিটি গঠন ॥ আলমগীর সভাপতি ও আলাউদ্দিন সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. আলমগীর মিয়াকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় চুনারুঘাট মধ্যবাজারে সংস্থার অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দি নিউ নেশনের প্রতিনিধি ফারুক মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, সদস্য আব্দুল হাই প্রিন্স, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া, হাফিজ তালুকদার, আলাউদ্দিন, সাংবাদিক কল্যাণ সংস্থার আইনবিষয়ক সম্পাদক আজিজুল হক নাসির, সদস্য মীর জুবাইর আলম, জিন্নাহ চৌধুরী ও ফারুক তালুকদার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com