বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায় এবং পৌর শাখার আহ্বায়ক মৃণাল কান্তি রায় মিনু। সভা পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত (নন্টি) ও পৌর শাখার সদস্য সচিব বিভূ আচার্য্য।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শুকেন্দু রায় বাবুল, সহ-সভাপতি গৌতম কুমার রায়, বিধান ধর, চারু চন্দ্র দেব, সুবিনয় কর, প্রজেশ কান্তি রায়, দিজেন্দ্র রায় মহাদেব, নিখিল সূত্রধর, হরি কিশোর দাশ, মতি লাল আচার্য্য, সন্তোষ দাশ, শিলাপদ মাস্টার, পিন্টু পুরকায়স্থ, সুকান্ত দাশ, অনন্ত দাশ, জগৎ সিংহ, বিন্দু সূত্রধর, বিষ্ণু আচার্য্য ও নিতেশ দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর শাখার প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত থেকে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও বক্তব্য প্রদান করেন। সভায় আসন্ন নবীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সম্মেলন আয়োজন সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম জোরদার করা এবং সংগঠনের ঐক্য ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com