বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যুক্তিবোধের বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত করার লক্ষ্যে ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় হাসপাতালের কনফারেন্স হলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা, চিকিৎসা ব্যবস্থা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতায় আলোচনার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। বিষয়গুলো হলো- “চিকিৎসকের দাতার অভাব নয়, বরং দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার সংকটই বাংলাদেশের রোগীদের বিদেশমুখিতার প্রধান কারণ”। “প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বড় হাসপাতাল নির্মাণের চেয়ে গুরুত্বপূর্ণ” এবং “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন চিকিৎসা ব্যবস্থার প্রধান অনুঘটক”।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি উচ্চ বালিকা বিদ্যালয় এবং জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগীরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের হবিগঞ্জ-এর বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর।
বিচারকের দায়িত্ব পালন করেন এপিপি অ্যাডভোকেট সৈয়দ জাদিল আহমেদ এবং প্রফেসর সৌমিত্র শেখর দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মুবিন উদ্দিন চৌধুরী এবং সহকারী অধ্যাপক ডা. অনুজ কান্দি দাস। বক্তারা বলেন, সুস্থ্য সমাজ গঠনে চিকিৎসক, রোগী, গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, বিশ্লেষণী দতা ও ইতিবাচক চিন্তা-ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিয়া মুনা ও ডা. নুসরাত ফারিয়া খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আবিদাতুন নিসা খুশবু এবং ডা. মাহমুদ সাদাত পিয়াল।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয় এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com