রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা হবিগঞ্জ সদরে পাট ও বস্ত্র সচিব শরফ উদ্দীন চৌধুরী ইকবালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সুতাং নদী-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের সেবা করেই মন জয় করতে চাই-এমপি ফয়সল জাতীয় কৃষক শক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনিত হলেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নবীগঞ্জে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থা কমিটি গঠন ॥ আলমগীর সভাপতি ও আলাউদ্দিন সম্পাদক শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সদস্য হলেন হবিগঞ্জের খেলোয়াড় মকসুদুর রহমান উজ্জলউজ্জল

শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার (১৮ জুলাই) র‌্যাব-৯, সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মো. আকাশ আহম্মদ (২০) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের মো. সুরুজ মিয়া (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে র‌্যাব-৯-এর সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থান নেয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি হলুদ-নীল রঙের ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে ট্রাকের টুল বক্স থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com