বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই নদীতে দ্বিতীয় দিনের মতো জব্দকৃত সরঞ্জাম সংরক্ষণ অব্যাহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীতে শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জব্দ করা ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ সরঞ্জাম সংরক্ষণের কার্যক্রম দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
গতকাল রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জব্দকৃত ড্রেজার, পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ নিরাপদে সংরণের কাজ পরিচালিত হয়। অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রমে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী। এ সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত থেকে জব্দকৃত মালামাল সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করেন। প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার পরিচালিত অভিযানে দুটি ড্রেজার মেশিন, প্রায় ৩ হাজার ১০০ মিটার পাইপ, তিনটি শ্যালো মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পানি উন্নয়ন বোর্ডের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো পুনরায় ব্যবহার রোধে ধাপে ধাপে সংরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি খোয়াই নদী ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com