বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আতংক নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে এক পরিবার

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আতংক আর উৎকন্ঠায় নির্ঘুম রাত কাটছে হাজেরা বেগম ও তার পরিবারের সদস্যরা। একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারী চক্রের যন্ত্রণায় অতিষ্ঠ এই পরিবারের সদস্যরা। প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন হাজেরা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের এনাতাবাদ গ্রামের জাঙ্গালিয়া এলাকায় বসবাস করেন হাজেরা বেগম ও তার পরিবারের লোকজন। রাত হলেই দুষ্কৃতকারী চক্র অজ্ঞাতে থেকে বাড়িতে টিল ছোড়া সহ বিভিন্ন ভাবে হাজেরা ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। অব্যাহতভাবে চলতে থাকায় ভয়ে বাড়ি ছেড়ে নবীগঞ্জ শহরে ভাড়া বাসায় আসেন তিনি। অপরদিকে গ্রামের বাড়িটি দিয়ে দেন ভাড়া। এবার ওই বাড়িতে থাকা ভাড়াটিয়া পরিবারের লোকজনও সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের যন্ত্রণার শিকার।
রাত হলেই অনিশ্চিত নিরাপত্তা ও পরিবারের লোকজন নিয়ে গভীর উদ্বেগ আর উৎকন্ঠা নিয়ে রাত জেগে পাহারা দিয়ে বসবাস করতে হচ্ছে পরিবারটিকে।
অভিযোগে উল্লেখ করা হয়, রাত হলেই বাড়ির পেছনের দরজায় সংঘবদ্ধ চক্রটি লাঠি দিয়ে আঘাত করে। ইট দিয়ে ঢিল ছুড়ে। এমন কি পুরুষ শূন্য বাড়ি হলেই রান্না ঘরে প্রবেশ করে চাকু দেখিয়ে মহিলা ও শিশু বাচ্চাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
ভুক্তভোগী হাজেরা বেগম জানান, থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে করে জানমালের নিরাপত্তাসহ পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com