বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব-৯ এর অভিযানে চুনারুঘাট থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি অভিযানিক দল গতকাল সকাল প্রায় ১০ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মায়েরগহ্জ নতুন ব্রীজ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন সাদা রংয়ের একটি প্রাইভেটকারের গতিরোধ করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন প্রাইভেটকার থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরে কারে তল্লাসী চালিয়ে ৩৯০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-নরসিংদী জেলার শিবপুর উপজেলার মিরারগাও গ্রামের জাহিদুল ইসলাম (২৩) ও দত্তেরগাও গ্রামের মোঃ ফয়সাল মৃধা (২৫)।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরে তাদেরকে চুনারুঘাট ঘানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com