সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি কামাল উদ্দিন সেলিম ও এডভোকেট মোঃ ফজলে আলী। আসামি পক্ষে ছিলেন, চৌধুরী আশরাফুল বারী নোমানসহ অনেকেই।
পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ১৩ সালের ২৪ জানুয়ারি ভোরে মাধবপুর থানার ইটাখলা মোড়াপাড়া গ্রামের আব্দুল গণির বসতবাড়িতে ব্রাক্ষণ বাড়িয়া জেলার বারগড়িয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে শাহিন মিয়া তার ২য় স্ত্রী পারভিন বেগম আলী আহমদের পুত্র শাহজাহান ও মাধবপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত ধন মিয়ার পুত্র সেন্টু মিয়া যৌতুকের দাবিতে ভিকটিম শাহিনের স্ত্রী নাছিমা আক্তারকে আসামিরা খুন করে লাশ গুমের চেষ্টা করে। এক পর্যায়ে খবর পেয়ে প্রতিবেশীর হস্তক্ষেপে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বিজয় নগর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত লাল মোহাম্মদ খানের পুত্র মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ আসামিদের ধৃত করে আদালতে প্রেরণ করে। পরে উচ্চ আদালত থেকে আসামিরা জামিনে বেরিয়ে আসে। ১২ জন স্বাক্ষির স্বাক্ষ্য শেষে গতকাল এ দন্ডাদেশ দেয়া হয়। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। শাহিন ছাড়া অপর আসামিদের আদালত খালাস প্রদান করেন।
পেশকার আরও জানান, রায় প্রদানকালে আসামি শাহিন পলাতক ছিলো। তার বিরুদ্ধে যথাযথ সাজা পরোয়ানা ইস্যু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com