সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলার এক সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) সদর মডেল থানা পুলিশ এ তথ্য জানায়। পুলিশ আরও জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, এসআই বাপ্পা ঘোষ, এসআই প্রদীপ রায়, এসআই আবু মোকছেদ (পিপিএম), এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই সাইফুল ইসলাম, এএসআই তাওহীদ বিশ্বাস, এএসআই আবু সাইম, এএসআই মো. আমিনুল ইসলাম খোকন ও এএসআই শহিদুল ইসলাম খানের সমন্বয়ে পরিচালিত অভিযানে সিআর মামলার ২ মাসের সাজাপ্রাপ্ত ১ জন, জিআর ও নন-জিআর মামলার ৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন উমেদনগরের মো. জুবেদ মিয়া, নাতিরপুরের রুবেল মিয়া ও রমজান মিয়া, অনন্তপুরের সুজন মিয়া, লস্করপুরের বেলাল মিয়া ও নাসির মিয়া, গয়েবপুর ভাটির মকলিছ মিয়া ও নয়ন মিয়া, অনন্তপুর এলাকার সুজন মিয়া এবং মোহনপুরের সাহেব আলী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com