বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আরসিসি ঢালাই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে চলমান একটি আরসিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি এই উন্নয়ন প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কারচুপির ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় সদরাবাদ গ্রামের মৃত ইমাদ উল্লার বাড়ির সামন থেকে হযরত শাহ সদর উদ্দিন কোরেশী (র.) মাজার পর্যন্ত ১০০ ফুট আরসিসি ঢালাই কাজের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ রয়েছে, কাজের মান রক্ষা না করে দায়সারাভাবে কাজ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারককারী ব্যক্তিরা।
এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই দুর্নীতির ফলে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা চলছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। ঘটনার প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। অভিযোগে তারা উল্লেখ করেন, “সদরাবাদ গ্রামে বরাদ্দকৃত ১০০ ফুট আরসিসি ঢালাই কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি।
এলাকাবাসী অভিযোগ করেন, তদন্ত সাপেক্ষে এই অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবে গ্রামবাসী।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com