স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সাজাপ্রাপ্ত আসামি জুবেদ মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উমেদনগর গ্রামের করম আলীর পুত্র। রবিবার সন্ধ্যায় চৌধুরী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকায় চেক ডিজঅনার মামলায় ৪ মাসের সাজা ও ৪ লাখ টাকা অর্থদণ্ড রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল।