শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ফুঁ পার্টির ২ সদস্য আটক

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ফুঁ পার্টির দুই সদস্যকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে তারা জনবহুল এলাকায় অবাধে বিচরণ করে। গ্রাম থেকে আসা সহজ সরল মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। গতকাল রবিবার দুপুরে জনৈক ব্যক্তির কাছ থেকে ফুঁ দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় জনতা ২নং পুল বহুলা গ্রামের মৃত নান্টু মিয়ার পুত্র জুবেল মিয়া (৩০) ও বাস টার্মিনাল এলাকার মৃত ইদ্রিস আলীর পুত্র ছাহেব আলী ছাবু (৪৫) কে আটক করে। পরে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। ওসি জাহিদুল হক জানান, জুবেলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। এ ছাড়া ছাবুর বিরুদ্ধে প্রতারণা, চুরি ও মারামারির মামলা আছে। এ ছাড়াও এ পার্টির অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। সোমবার বিকালে তাদেরকে আদালতে প্রেরন করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com