সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দুই যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে যুবলীগ সভাপতির মিথ্যাচার ॥ নবীগঞ্জ যুবদলের প্রতিবাদ সভায় নিন্দা জ্ঞাপন

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ ও যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বাবুর বিরুদ্ধে যুবলীগ সভাপতি আবুল হোসেনের মিথ্যাচারের ঘটনায় উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল এর পরিচালানায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডালিম আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক রায়হানুল বারি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, যুগ্ম আহবায়ক লিটন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, যুবদল নেতা মাহবুব আবেদীন মোহন, সেলু আহমেদ, রাহেল আহমেদ, হুমায়ূন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সততা নিয়ে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু যুবদলের সুমান ক্ষুন্ন করতে বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেনের মাধ্যমে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র আবুলের মাধ্যমে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। সভায় বক্তারা রাকিব আহমেদ ও সাইফুর রহমান বাবুর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা বানোয়াট মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, বিভিন্ন তথ্য সূত্র বলছে আবুল হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীদের রাজপথে মিটিং মিছিল করতে টাকা দিয়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে যুবলীগের সভাপতি আবুল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com