বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে যুবদলের দুই আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আবুল হোসেন নামে এক কানাডা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা যুবদলের দুই যুগ্ম আহ্বায়কসহ তিনজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ শহরের রুদ্রগ্রাম সড়কের ইসরাইল মিয়ার চালের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত আবুল হোসেনের বড় ভাই আরশ আলী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন-নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর এলাকার আনমনু গ্রামের এলাইছ মিয়ার ছেলে সাইফুর রহমান বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন এবং আনমনু গ্রামের আব্দুর রকিবের ছেলে মিটু মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ পৌরসভার বরাকনগর এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী আবুল হোসেন গত ঈদুল আজহার ছুটিতে দেশে আসেন। দেশে ফেরার পর থেকেই সাইফুর রহমান বাবু, রাকিব হোসেন ও মিটু মিয়া তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আবুল হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
গতকাল শুক্রবার রাতে আবুল হোসেন রুদ্রগ্রাম সড়কের ইসরাইল মিয়ার চালের দোকানে বসে ছিলেন। এ সময় সাইফুর রহমান বাবু, রাকিব হোসেন, মিটু মিয়াসহ আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে সাইফুর রহমান বাবু লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেওয়ায় আঘাত মুখে লাগে। এতে তার ওপরের পাটির দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
এ সময় আবুল হোসেনের পকেটে থাকা ৭৫ হাজার টাকা এবং গলায় থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়।
আবুল হোসেনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাতেই তার বড় ভাই আরশ আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com