সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এস্কেভেটরের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত ॥ নবীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ চরম ভোগান্তিতে গ্রাহকরা

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ অসাবধানতাবশত এস্কেভেটরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নবীগঞ্জ পৌর এলাকায় হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নাবান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। জানা গেছে, নবীগঞ্জ শহরের শেরপুর সড়কে উন্নয়নকাজ চলাকালে এস্কেভেটরের আঘাতে গ্যাসের পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয়। পরে নিরাপত্তার স্বার্থে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ নবীগঞ্জ উপজেলায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে সন্ধ্যার পর রান্না করতে না পেরে বিপাকে পড়েন অসংখ্য পরিবার। বিশেষ করে শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জালালাবাদ গ্যাসটি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের আঞ্চলিক বিতরণ কার্যালয়, নবীগঞ্জের ব্যবস্থাপক আব্দুল কাদির জানান, রাস্তার কাজ চলাকালে পাইপলাইনে লিকেজ সৃষ্টি হওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি শেষ হলে মেরামত কাজ শুরু করা হবে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পাইপলাইন সংস্কার করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com