বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১৪ জুলাই পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করবে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ জুলাই যথাযথ মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু বার্ষিকী পালনের জন্য জাপা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল। গতকাল শনিবার বিকালে শহরের নিউ মুসলিম কোয়ার্টারস্থ অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পাটি উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালায় এ সভায় বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় নেতা ডাঃ শাহ আবুল খায়ের, জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, জাপার কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাপার সহ-সভাপতি মীর জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি কাজল আহমেদ, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সালাম, চৌধুরী গোলাম কিবরিয়া রিপন, ফরিদ মিয়া, মখলিছ মিয়া, রায়হান উদ্দিন নায়েব, জাপা নেতা তোফাজ্জল হোসেন, এমএ হান্নান, আব্দুস সালাম, ইমরান আহমেদ, কামরুল ইসলাম, আরজু মিয়া, জয়নাল আবেদীন, দিলীপ চন্দ্র বর্মণ, অশেষ পাল, ডাঃ এম এ জলিল. এম এ আহমদ আজাদ, ওয়াহিদ মিয়া, আলী হোসেন, আহমদ আলী, হোসেন আলী, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, মমিনুর রহমান রাইয়ূম, বদর উদ্দিন শেবুল, ছায়েদ মিয়া, মুহিত মিয়া, আক্কাছ মিয়া প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com