সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত ॥ জাপাকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে-জালাল উদ্দিন খান

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাপার সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন খানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়ের এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু বকর খান, বাহুবল উপজেলা সভাপতি সফি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ফরিদ আহমেদ, বানিয়াচং উপজেলা জাপার সভাপতি আরশাদ হোসেন খান বিপলু, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, লাখাই উপজেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসু, শায়েস্তাগঞ্জ পৌর সভাপতি আব্দুল আউয়াল, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি ফজল আহমেদ অজন, জেলা জাপা নেতা আফরোজ মিয়া তালুকদার, এমএ মতিন চৌধুরী, সোহেল আহমেদ রানা, সারোয়ার সিকদার, মাসুক আহমেদ, আব্দুল মালিক, মোজাহিদুর রহমান জাহেদ, দুলাল মিয়া, নুর মিয়া, ইউসুফ আলী, হেলাল আহমেদ, ইসলাম উদ্দিন, সামাদ, আজাদ আহমেদ, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মাহমুদা খান, আইরিন আক্তার, সুফিয়া আক্তার, চন্দ্রা রানী দাস, শাহীন মিয়া প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে জেলা জাপার সাধারণ সম্পাদক্ব জালাল উদ্দিন খান বলেন-সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন-মানুষের কাছে পল্লীবন্ধুর সুশাসনের কথা তুলে ধরতে হবে। সভায় বক্তারা দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জেলার যেসব নেতা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দলীয় চেয়ারম্যান সাবেক বিরোধীদলীয় নেতা জিএম কাদের ও মহান সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতি আহ্বান জানান। সভায় আগামী ১৪ জুলাই যথাযথ মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com