বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ১৭ গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও একটি হামলা মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় গত বৃহস্পতিবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন মামলার ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন-পাভেল মিয়া, স্বপন মিয়া, সাজাপ্রাপ্ত আসামি আব্দুল ছালাম, শাহিদ মিয়া, শাহিন মিয়া, জরিনা খাতুন, মাহিদ মিয়া, আরিফ মিয়া, কাজল মিয়া, ছোটন মুন্ডা, রাসেল ও জয়নাল মিয়া।
এ ছাড়া চলিতারআব্দা গ্রামের হাবিবুর রহমানকে কুপিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-কাওসার মিয়া (৩৮), ফরিদ মিয়া (৩২), শাহজাহান মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৩) ও জয়নাল মিয়া (২৮)। তারা সবাই উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com