বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের শ্রীমত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন শ্রীমতপুর গ্রামের বাসিন্দা শামীম আহমেদ চৌধুরী। আবেদনে তিনি দাবি করেন, তার দাদা আছকির মিয়া ১৯৩৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ভূমি দান করেন। এরপর থেকে তাদের পরিবারের সদস্যরা ধারাবাহিকভাবে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার পিতা মরহুম মফাজ্জিল চৌধুরীর মৃত্যুর পর তিনি নিজেও ২০১৯ সালে ভূমিদাতা সদস্য হিসেবে সভাপতি নির্বাচিত হন। পর্যায়ক্রমে তিনি দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অভিযোগ করেন, গত ১৫ জুন অনুষ্ঠিত সভায় তাকে ভূমিদাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করে অন্য একজনকে মনোনয়নের চেষ্টা করা হলে তিনি আপত্তি জানান। পরে ২৮ জুন তাকে অবহিত না করে গোপনে প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় সভা আহ্বান করে এ.কে.এম. সেলিম চৌধুরীকে ভূমিদাতা সদস্য দেখিয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন করেন, যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপন্থী বলে তিনি দাবি করেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে পূর্বে দায়ের করা একটি দেওয়ানি মামলায় আদালত তাদের পক্ষে রায় প্রদান করে এবং সেই মামলার নথিতেও তার দাদা আছকির মিয়াকে বিদ্যালয়ের ভূমিদাতা হিসেবে উল্লেখ রয়েছে। জেলা প্রশাসকের কাছে তিনি ২৮ জুন গঠিত ম্যানেজিং কমিটি বাতিল করে তাকে ভূমিদাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com