শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলার মোহাম্মদ আলী (৩১) কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪-এর যৌথ অভিযানে কিশোরগঞ্জের তারাইল উপজেলার উত্তর সেকান্দরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর হাতুন্ডা গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ছিলেন। র‌্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com