বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা ॥ ৬টি মেশিন ধ্বংস

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় রুবেল মিয়া (পিতা খালেক মেম্বার) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিতলা এলাকার বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে আশপাশের কৃষি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল।
অভিযান চলাকালে ঘটনাস্থলে ব্যবহৃত ৬টি বালু উত্তোলন মেশিন ধ্বংস করা হয় এবং একজনকে আটক করা হয়। এসময় বাহুবল মডেল থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com