সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে মাদক বিক্রি না করায় প্রাণনাশের হুমকি ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিশাবস্তি গ্রামের এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মামলার বাদী মোঃ ছুরত আলীর পুত্র মো. সুরুজ আলী, কারিশাবস্তি গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (১)-এ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারায় গাজীপুর ইউনিয়নের কারিশাবস্তি গুচ্ছগ্রামের মৃত রমিজ আলীর পুত্র মোঃ আশ^ব আলী, মৃত নুর বক্সের পুত্র আল আমিন, নজরুল ইসলাম, ফারুক মিয়ার পুত্র পারভেজ মিয়াকে আসামি করে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক ও নারী-শিশু নির্যাতনের মামলা রয়েছে। আশ^ব আলী ইতোপূর্বে মাদক মামলায় জেল হাজতবাস করে। মাদক বিক্রির বিষয়ে আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করায় আশ^ব আলী আমার উপর ক্ষুব্ধ হয়ে তির সুযোগ খুঁজছিল। গত ২৩ জুন বিকেল প্রায় ৫টার দিকে চেগানগর নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে কারিশাবস্তি এলাকায় পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এ সময় তার চিৎকারে স্থানীয় কয়েকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে তিনি প্রাণে রক্ষা পান বলে দাবি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের এবং স্বজনদের হত্যার পাশাপাশি লাশ গুম, বাড়িঘরে আগুন দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। এ কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। সুরুজ আলী বলেন, প্রধান আসামি আশ^ব আলীর কথায় মাদক বিক্রি না করায় তারা আমার উপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com