শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ডিজিটাল ভূমি জোনিং বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আওতায় বাহুবল উপজেলা প্রশাসনের সহযোগীতায় অবহতিকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ জুন (রবিবার) দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), ভূমি মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল ভূমি জোনিং বাস্তবায়নের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। প্রতিটি মৌজা ও প্লটভিত্তিক তথ্য ডিজিটাল ডাটাবেইসে সংরক্ষিত হলে ভূমি সংক্রান্ত জটিলতা, বিরোধ ও অনিয়ম অনেকাংশে কমে আসবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম সচিব, ভূমি মন্ত্রণালয় এবং মোঃ আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে এবং অপরিকল্পিত স্থাপনা, কৃষিজমি রক্ষা ও নগরায়ণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়িদ মুহাম্মদ, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, বাহুবল প্রেসক্লাবের প্রতিনিধি হাবিবুর রহমান নোমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করা হয় এবং মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল জোনিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এ সময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, ডাটাবেইস তৈরি, ভূমির শ্রেণিবিন্যাস এবং ডিজিটাল মানচিত্র প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তারা আশা প্রকাশ করেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প দেশের ভূমি ব্যবস্থাপনায় একটি টেকসই ও আধুনিক কাঠামো গড়ে তুলবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com