সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের বেগমপুরে সরকারি খালের মাছ লুটের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি খাল থেকে জোরপূর্বক মাছ লুটের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে একটি চক্রের সদস্যরা সংঘবদ্ধভাবে বেগমপুর এলাকার সরকারি খালের ব্যাপক মাছ নিধন করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে চক্রের সদস্যদের পেশী শক্তির কাছে তারা অসহায় হয়ে পড়েন। ভুক্তভোগীরা জানান, দাঙ্গাবাদ ও পরসম্পদ লোভী তাদের অত্যাচার ও নির্যাতনে গ্রামের লোকজন অতিষ্ঠ। তাদের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর সাথে যাহাতে সংখ্যালঘু পরিবার না আসে সে জন্য বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে। যারা তাদের এসব অন্যায়ের প্রতিবাদ করে, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হত্যাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এমন কোন কর্মকাণ্ড নেই তারা গ্রামবাসীর সাথে করেননি। তাদের অত্যাচারে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার সচেতন মহল মনে করেন, এই চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং ভূমিদস্যুদের হাত থেকে এলাকা বাঁচাতে দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে আলাপকালে তিনি জানান সরকারি জায়গা উভয় পক্ষের কাউকেই না যাওয়ার নির্দেশনা দিয়ে এসেছিলাম। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com