বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ॥ বিপর্যস্ত জনজীবন

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘণ্টায় ৩ থেকে ৪ বার বিদ্যুৎ আসা-যাওয়ার পাশাপাশি কোথাও একটানা ২ থেকে ৩ ঘণ্টা, আবার কোথাও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহর ও গ্রামের বাসিন্দারা।
ভুক্তভোগীদের অভিযোগ, নবীগঞ্জ পৌর শহরে ১ ঘণ্টা পরপর লোডশেডিং হলেও শহরতলী ও গ্রামাঞ্চলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। অনেক এলাকায় এক ঘণ্টা পর মাত্র ৫ থেকে ১০ মিনিটের জন্য বিদ্যুৎ দিয়ে আবার সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। কখনো এক মিনিটের মধ্যেই দুই-তিনবার বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনায় বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জরুরি সেবা ব্যাহত হচ্ছে, আর বেসরকারি হাসপাতালগুলো বাধ্য হয়ে অতিরিক্ত ব্যয়ে জেনারেটর চালিয়ে রোগীদের সেবা দিচ্ছে। সামনে এইচএসসি পরীক্ষা থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়ে চরম উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। অনেকেই দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন।
তবে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের চলমান তাপপ্রবাহ এবং উৎপাদন ঘাটতির কারণে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এ কারণে সাময়িকভাবে এক ঘণ্টা বিদ্যুৎ ও এক ঘণ্টা লোডশেডিংয়ের সূচি অনুসরণ করার কথা বলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাস্তবে সেই সূচিও মানা হচ্ছে না; নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি ও অনিয়মিত লোডশেডিং করা হচ্ছে, যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।
দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নবীগঞ্জবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com