সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায় ॥ হুইপ জিকে গউছ এমপি বেকসুর খালাস

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপিসহ ৯ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। তবে মামলার এক আসামি আজিজ নাঈমকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘ ২২ বছর পর আলোচিত এ মামলার রায় ঘোষণা হলো।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার জনাকীর্ণ আদালতে ২ পৃষ্টার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি কে গউছ আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, মামলার মোট ১০ আসামির মধ্যে ৬জন কারাগারে ছিলেন, ৩জন জামিনে এবং ১জন পলাতক রয়েছেন। রায় ঘোষণার আগে সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে আসামিরা আদালতে উপস্থিত হন।
রায় ঘোষনার পর এক প্রতিক্রিয়ায় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হুইপ জি কে গউছ এমপি বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তাদের এ মামলায় জড়ানো হয়েছিল। তার দাবি, মামলার প্রথম এজাহারে তাদের নাম ছিল না; পরে সম্পূরক অভিযোগপত্রে নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি বলেন, এ মামলায় তাকে সাড়ে ২৬ মাস দেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবন যাপন করেছি। শেষ পর্যন্ত আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক জনসভায় হামলার ঘটনা ঘটে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। সভা চলাকালে গ্রেনেড ও বোমা বিস্ফোরণে যুবলীগের এক নেতা নিহত হন। এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন আহত হন।
ঘটনার পর তদন্তে বিএনপির কয়েকজন নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ ২২ বছর বিচারাধীন থাকার পর আলোচিত এ মামলার রায় ঘোষণা হলো।
রায়কে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আদালত এলাকায় আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com